1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

“ইনসানিয়াত রেসপনসিভ ফাউন্ডেশন” এর সূচনাকালীন মতবিনিময় সভা

জাহিদ হাসান
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের কুসুমবাগ সিলেট রোডস্থ খানদানী কমপ্লেক্সে মানবিক ও সামাজিক সংগঠন “ইনসানিয়াত রেসপনসিভ ফাউন্ডেশন” এর সূচনাকালীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মুফতি মাওলানা মনির উদ্দিন। প্রতিষ্ঠাতা সভাপতি আযাদ আবুল কালামের সার্বিক ব্যবস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক হাফিজ জাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি আযাদ আবুল কালাম তার বক্তব্যে বলেন, “দ্বীন ইসলামের আলোকে মানবিক জীবন গঠন এবং সকল বৈষম্যের প্রাচীর ভেঙে মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য।”

সভায় সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সাজমান, অর্থ সম্পাদক মাওলানা আজিজুর রহমান সিরাজী ও আইটি সম্পাদক বদরুজ্জামান ফেরদাউসসহ বক্তারা জানান, সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-সংস্কৃতির বিকাশ ঘটানো এবং মানবিক সমাজ গঠনে কাজ করবে।

এতে উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য ও বিভিন্ন সামাজিক কর্মীরা উপস্থিত থেকে সার্বিক বিষয়ে মতামত প্রদান করেন। উল্লেখ্য, দেশে-বিদেশে পঞ্চাশোর্ধ দায়িত্বশীল ব্যক্তি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।

সভায় সংগঠনের কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সদস্যপদ গ্রহণের শর্তাবলী অনুমোদন করা হয়। পাশাপাশি প্রতিটি সদস্য মানবিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট