পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ ডিসেম্বর) কলেজ হলরুমে কলেজর সাংগঠনিক কমিটির সাবেক সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।