1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস

মৌলভীবাজার শহর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার আসছেন। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী ২২ জানুয়ারি সিলেটে প্রথম জনসভার পর মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরের আইনপুর মাঠে তিনি জনসভায় যোগ দেবেন। জনসভা ঘিরে ইতিমধ্যে বিএনপির নেতারা প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শন করেন।

জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে দলের প্রধান নেতার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও জোটিও দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে যৌথসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও জোটিও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানা যায়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সবধরনের প্রস্তুতি গ্রহণ নেওয়া হয়েছে।

তারেক রহমান হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। তিনি সিলেট বিভাগের সিলেট আলিয়া মাদরাসা মাঠ, মৌলভীবাজার আইনপুর মাঠ ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় জনসভা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট