মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ৩ জানুয়ারী (শনিবার) সকালে জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
বিএনপির মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী, স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ, ইসলামি আন্দোলনের প্রার্থী আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কাসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও
জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী’র ১ শতাংশ ভোটের প্রয়োজনীয় স্বাক্ষর না পাওয়ায় মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়।