1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় সমীরন মালাকার (২৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে সে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভিকটিম প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

একপর্যায়ে গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান এবং নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার পর থেকেই সমীরনকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট