1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

এক সময়ের তুখোড় ছাত্রদল নেতা ও ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের ছোটকাটো ভুলকে ক্ষমা করেও দলে কাজের সুযোগ করে দিচ্ছেন। কিন্তু তিনি হাজীপুরের চেয়ারম্যান থাকাকালীন এলাকার স্বার্থে তৎকালীন সরকারি দলের লোকদের সাথে লিয়াজু রাখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের নামে তাকে বিএনপির সব ধরণের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। কিন্তু তৎকালীন অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য জেলা বিএনপি বরাবর অনুতপ্তমূলক সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন বারবার করলেও কুলাউড়ার স্থানীয় নেতাকর্মীদের রোষানলে তাকে বছরের পর বছর ধরে বিএনপির রাজনীতির বাহিরে রাখা হচ্ছে।

পোস্টে আব্দুল বাছিত বাচ্চু লিখেন, আমি এক মুহুর্তের জন্যও বিএনপির আদর্শ থেকে সরে যাইনি। কিন্তু বছরের পর বছর এভাবে অবহেলিত ও রাজনৈতিক ভাবে নির্বাসিত রাখার সুযোগ নেই। ২২ জানুয়ারির ভিতরে সমাধান না হলে বিএনপির সাথে আর সম্পর্ক রাখ সম্ভব হবেনা বলেও তিনি জানান।

আব্দুল বাছিত বাচ্চু নব্বইয়ের শেষ দশকে মৌলভীবাজার সরকারি কলেজ ও সিলেট এমসি কলেজে ছাত্রদলের রাজনীতি করেছেন। হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সংগঠক এবং কুলাউড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট