1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপি-জমিয়ত জোট মনোনীত মৌলভীবাজার-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে কুলাউড়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দলীয় সীদ্ধান্তে জোটের প্রার্থী শওকতুল ইসলাম শকুকে আনুষ্ঠানিক সমর্থন জানায় জমিয়ত।

শনিবার (১০ জানুয়ারী) কুলাউড়া পাকশি হলরুমে কুলাউড়া জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু।

বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কুলাউড়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এস এম জামান, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আশরাফুল হক, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সহ সভাপতি মাওলানা ইসহাক আহমদ, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সিরাজুল সিরাজী, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, কুলাউড়া উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা তজম্মুল ইসলাম, যুব জমিয়তের সদস্য সচিব সালেহ আহমদ শিব্বির, কুলাউড়া পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর ইসলাম, কুলাউড়া দক্ষিণ ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি বাহাউল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক আআক্তারুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট