1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারিকে গেপ্তার | Hazipur Times

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।

এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী ব্যতিক্রমি পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর; সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করতে পেরেছি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই চতুর হোক, পুলিশ প্রয়োজনে কৌশল পরিবর্তন করে তাদের আইনের আওতায় আনবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট