1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

আমেরিকার আটলান্টিক সিটি কাউন্সিলে ব্রাহ্মণবাজারের সোহেলের জয় | হাজীপুর টাইমস

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট-লার্জ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজার কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সোহেল আহমদ।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ‘টিম স্মল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েছেন।

সোহেল আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গণির পুত্র।

বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি সিটি হলে নতুন নেতৃত্ব গড়ে তোলা, নিরাপদ ও পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

জয়ের পর প্রতিক্রিয়ায় সোহেল আহমদ বলেন, এই জয় শুধু আমার নয়- এটি বাংলাদেশি কমিউনিটির জয়। আপনাদের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।

এদিকে তার এই ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট