1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুলাউড়ায় এইসএসসিতে পাশের শীর্ষে পাইকপাড়া এম এ আহাদ কলেজ | হাজীপুর টাইমস

সাইফুর রহমান (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার কলেজগুলোর মধ্যে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ২৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ জন। পাশের হার ৮৫.৭১ শতাংশ।

অন্যদিকে ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজ, যার পাশের হার ৭৫.৬৫%, জিপিএ-৫ (১ টি), লংলা আধুনিক ডিগ্রি কলেজ, পাশের হার ৫৯.৮৫%, জিপিএ-৫ (৪টি), এম এ গনি আদর্শ কলেজে পাশের হার ৫৫.৫৬%, জিপিএ-৫ (৩টি), মতচছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৫৩.৯৭%, ইয়াকুব তাজুল মহিলা কলেজে পাশের হার ৫২.১৭%, জিপিএ-৫ (৬টি), মনু মডেল কলেজে পাশের হার ৪৮.৩৯%, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পাশের হার ৪৭.২৭%, জিপিএ-৫ (১টি), নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৪০.৩৫%, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৩৮. ৫২% এবং কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ৩৫.১৩%, জিপিএ-৫ (৪ টি)।

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের একাগ্র পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে বলে জানান পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো. হানিফ। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করেছে, শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করেছেন, তারই ফল এটি। আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার মোট ১৫টি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে গড় পাশের হার ৫০ শতাংশের কাছাকাছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট