বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ১০ নং হাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গবার (৯ ডিসেম্বর) সন্ধায় পীরেরবাজারে ধানের শীষের সমর্থনে সভায় হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু।
হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কমরুদ্দীন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু প্রমুখ।