1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

শ্রীমঙ্গলে যুব জমিয়তের কাউন্সিল; সভাপতি জুয়েল, সেক্রেটারি রায়হান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

যুব জমিয়ত বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের ২য় তলা হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা আহমদ জুবায়ের জুয়েল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি মুহাম্মদ রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, কুলাউড়া উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

এছাড়া সম্মেলনে বক্তব্য দেন বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা মাহফুজ উদ্দীন জুবায়ের, জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা মাহদী হাসান ও জামেয়া কুদ্দুছিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান মাসরুর।

সম্মেলনে শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জমিয়তের মনোনীত মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে মাওলানা আহমদ জুবায়ের জুয়েলকে সভাপতি, মুফতি মুহাম্মদ রায়হান খানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সোলাইমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট