1. hazipurtimes@gmail.com : হাজীপুর টাইমস : হাজীপুর টাইমস
  2. info@www.hazipurtimes.online : হাজীপুর টাইমস :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি-জমিয়ত জোটে ভোটের হাওয়ায় বদল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর নির্বাচনি প্রচারণার প্রথম দিনই মৌলভীবাজার আসছেন তারেক রহমান | হাজীপুর টাইমস হাজীপুরে বিএনপি ও জমিয়তের জোটের মতবিনিময় ও দোয়া কুলাউড়ায় জোটের প্রার্থীকে জমিয়তের সমর্থন | হাজীপুর টাইমস বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেপ্তার যুবক মৌলভীবাজার-২ আসনে ৮ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ; বাতিল ১ জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেলেন নওয়াব আলী আব্বাস খান স্পন্দন ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

পর্তুগালে আনন্দ উল্লাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | হাজীপুর টাইমস

বহির্বিশ্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় লিসবনের রাধুনি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও মিলনমেলায় প্রবাসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাজল আহমদ। যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ ও মাহফুজ আলম সোহাগ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আব্দুল লতিফ কয়েস, নিজামুর রহমান টিপু, সুজন ভূইয়া, মাসুদ মজুমদার, জাকির হোসাইন, জাসাস আহবায়ক ইমরান আহমদ ইমু, বিএনপি নেতা তানভীর তারেক, সানি সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই ১৯৭১ সালে এ দেশ স্বাধীনতা লাভ করে। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করেছিলেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তিরাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট